প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ১০ হাজার ৭২৩টি ক্লিনিক তৈরি করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৭২২টি চালু করা হয়েছে।গতকাল বুধবার ‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথকেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্ল্যান বাংলাদেশে’র মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সমঝোতা চুক্তি সই হয়। কমিউনিটি হেলথকেয়ারের পক্ষে কমিউনিটি ক্লিনিক প্রজেক্টের পরিচালক অতিরিক্ত সচিব মাকদুমা নার্গিস এবং প্ল্যান বাংলাদেশের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড থমাস এসপে চার বছর মেয়াদি ওই চুক্তি সই করেন।