১৮৪ আসামির মধ্যে ১৭৩ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বহুল আলোচিত মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি ঘটনায় ১৮৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। আসামিদের মধ্যে ইতিমধ্যে ১৭৩ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বাকি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এটি ছিল প্রশ্নপত্র ফাঁসের একটি ঘটনায় সবচেয়ে বেশি গ্রেপ্তার।
আদালতের নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১০ সালের ৮ জুলাই জেলার গঙ্গাচড়া উপজেলার বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। সেই বিনোদন কেন্দ্রের একটি মিলনায়তনে আসর বসিয়ে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিলি ও উত্তরপত্র দেওয়া হচ্ছিল।