১৮৪ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১৮৪ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোহালা ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সাড়ে চার ফুট ও প্রস্থ আড়াই ফুট।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্যামলাল জানান, মূর্তির ভাগাভাগি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিরোধের কারণে একপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ আড়ুয়াকান্দি গ্রামের সোনাতন ঘরামীর বাড়ির পুরোনো পুকুরপাড়ের ছয় ফুট মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করে।তবে র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন এরশাদ হোসেন চৌধুরী জানান, সম্প্রতি জমির মালিক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মূর্তিটি বিক্রির চেষ্টা চালান। র্যাব ক্রেতা সেজে এটি কেনার চেষ্টা করে। পরে তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।