১৮৭১ যাত্রী নিয়ে ভারত গেছে বিশেষ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ওরসে যোগদানের জন্য আঞ্জুমান-ই-কাদেরিয়ার অনুসারী এক হাজার ৮৭১ জন যাত্রী নিয়ে ‘রাজবাড়ী-মেদিনীপুর ওরস স্পেশাল এক্সপ্রেস ট্রেন’ ভারতের উদ্দেশে যাত্রা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ২১টি বগি নিয়ে ট্রেনটি পশ্চিমবঙ্গের গেদে স্টেশন হয়ে মেদিনীপুরের উদ্দেশে যাত্রা করে।এর আগে গত বুধবার রাত ১০টায় রাজবাড়ী স্টেশন থেকে ট্রেনটি যাত্রা করে রাত দুইটায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছায়। যাত্রীরা দর্শনা ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতে যাত্রা করেন।আঞ্জুমান-ই-কাদেরিয়ার অনুসারীরা জানান, হজরত মুহম্মদ (সা.)-এর ৩১তম ও বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর ২০তম বংশধর হজরত আলী আবদুল কাদের সামশুল কাদের সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি (রহ.)-এর ১১১তম বার্ষিক ওরস শরিফ আজ শুক্রবার রাতে মেদিনীপুরে উদ্যাপিত হবে। ওরসে যোগ দিতেই এই যাত্রা। তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ ব্যবস্থাপনায় ওরস-যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৯০২ সাল থেকে এই ওরস বিশেষ ট্রেনটি চলাচল করছে। রাজবাড়ী ছাড়াও খুলনা, পাবনা, ঢাকাসহ সারা দেশ থেকে এ বছর এক হাজার ৮৩ জন পুরুষ, ৬৯৬ জন নারী ও ৮৬টি শিশু এবং ট্রেন ব্যবস্থাপনার জন্য ছয়জন মেদিনীপুরে যাচ্ছেন। ট্রেনের চালক মিজানুর রহমান জানান, ট্রেনটি পশ্চিমবঙ্গের রানাঘাটে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তন করা হবে। ওরস শেষে ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি দেশে ফিরবে।আঞ্জুমান-ই-কাদোরয়ার রাজবাড়ী জেলা সভাপতি কাজী ইরাদত আলী জানান, সারা দেশে এই তরিকার হাজার হাজার অনুসারী ছড়িয়ে রয়েছেন। প্রতিবছরের মতো এ বছর রাজবাড়ীসহ আশপাশের জেলা থেকে একটি অংশ ট্রেনে যাতায়াত করছে। এ ছাড়া অনেকেই সড়ক ও আকাশপথে ওরসে অংশগ্রহণের জন্য ভারতে রওনা দিয়েছেন।