১৯ ও ২০ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৯ ও ২০ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশন ও গণ-আদালতের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের অভিযোগ তিনি অস্বীকার করেননি। উচ্চ আদালতের বিচারকেরা বিভিন্ন সময়ে বিব্রতবোধ করেন। ভদ্রলোক হলে তিনি নিজেই এ কাজ থেকে বিরত থাকতেন।’