১৯ কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় আটক রাজশাহী নগরের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৯ জন কর্মীকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুয়ার টাকা ভাগাভাগি ও ঈদের শুভেচ্ছা জানিয়ে টাঙানো পোস্টার ছেঁড়া নিয়ে গত বুধবার বিকেলে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পরপরই পুলিশ ১৯ জনকে আটক করে।
সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মীর মা বুধবার রাতে ২২ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা থানার এসআই তৌহিদুর রহমান জানান, মামলাটি জামিনযোগ্য নয়। গ্রেপ্তার কর্মীদের গতকাল দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।