১৯ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ২০২টি গ্রামে গত মঙ্গলবার রাত থেকে একটানা ১৯ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। মতলব দক্ষিণ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে মঙ্গলবার রাত একটায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। ১৯ ঘণ্টা পর বুধবার রাত আটটার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এতে ২০২টি গ্রামের প্রায় ২২ হাজার গ্রাহক ভোগান্তি পোহান। মতলব দক্ষিণ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মনির হোসেন বলেন, ঝড়ে ৩৩ কেভির সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ও চাঁদপুর গ্রিডে মেরামতের কাজ চলায় এ সময় বিদ্যুতের সরবরাহ ছিল না। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|