খিলগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোতাহের হোসেনসহ ১৯ জনকে বিস্ফোরক মামলায় পাঁচ দিন করে রিমন্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মনিবুল ইসলাম ১৯ জনকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম ওয়াজকুরুনী খান চৌধুরি শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন খিলগাঁও থানা শিবিরের সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, কাউসার আহম্মেদ, আলাউদ্দিন খলিফা, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, ইসমাইল, সুমন মিয়া, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রাসেল রানা, মো. সাইফুল্লাহ, আবসার আলী, মনিরুল ইসলাম, রুমান মোল্লা, শাহ আলম ও মনির হোসেন। গত সোম ও মঙ্গলবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ১৯ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের কাছ থেকে জিহাদি বই, কম্পিউটার, ৭টি ককটেল, ৪টি চাপাতি ও বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়।