১৯ জন শ্রমিক অসুস্থ হওয়ার পর মির্জাপুরে কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানার ১৯ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। অসুস্থ শ্রমিকদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।কারখানার শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার কারখানার পোশাক শাখার কোয়ালিটি ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন (৪৫) হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার মানষ গ্রামে। পরদিন বুধবার আতাউর রহমান নামের আরেকজন কোয়ালিটি ইন্সপেক্টর অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের মধ্যে কানাঘুষা শুরু হয়। একই দিন রাত আটটার দিকে আরও চারজন নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েন।গতকাল সকালে কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার ফটকে প্রথমে দুজন এবং পোশাক শাখার ফটকে আরও কয়েকজন নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।কারখানার উপমহাব্যবস্থাপক মো. আবদুল বারী বলেন, ‘গতকাল কারখানা বন্ধ ঘোষণা করেছি এবং শনিবার তাঁদের কাজে যোগ দিতে বলেছি।’