১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় প্রায় ১৩ কেজি সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল আজিমসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আবদুর রহমান সরদার গতকাল বৃহস্পতিবার ১৬ জন আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।আসামি অলিভ কুমার, মেঘলাল কুমার, ইউসুফ আলী, আসলাম আলী, আবদুল মান্নান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, হীরণ, মিলন শেখ, জয়নাল আবেদিন, বছির উদ্দিন, সুমন চক্রবর্তী, অনয় চক্রবর্তী ও অন্তত কুমার কুণ্ডুর উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়েছে।প্রধান আসামি ঝিনাইদহের পরিতোষ চক্রবর্তীর মৃত্যুসনদ আদালতে উপস্থাপন করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া আনারুল আজিম, নজরুল ইসলাম ও আবদুল আলিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তাঁরা পলাতক রয়েছেন। এই তিনজনকে আদালতে হাজিরের জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই সোনা আটক করে।