১৯ জনের বিরুদ্ধে মামলা, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শামছু মিয়া (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। শামছু মিয়ার ছোট ভাই আফাজ উদ্দিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার ১৯ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন। মামলায় ফজলু মিয়া ও তারা মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, মামলায় ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম আকরামকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার দিন আটক ফজলু মিয়া ও তারা মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলেও আর কোনো আসামি গতকাল পর্যন্ত গ্রেপ্তার হয়নি।মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ঘটনার দিন আটক ফজলু মিয়া ও তারা মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলসহ এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।শামছু গত সোমবার সকাল নয়টার দিকে সাহিতপুর বাজার থেকে পিকআপে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর এলাকায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে পিকআপ থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।