১৯ জনের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বিএনপির ১৬ ও জামায়াতের তিন নেতা-কর্মী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলা কারাগার থেকে তাঁরা মুক্তি পান। বিএনপি ও জামায়াত সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া নেতাদের মধ্যে জামায়াতে ইসলামী মৌলভীবাজার কমিটির আমির মো. আবদুল মান্নান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুকিত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুবদলের জেলা কমিটির সাবেক সভাপতি মো. হেলু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রয়েছেন। গত বছরের ৫ জানুয়ারি ২০-দলীয় জোটের কালো পতাকা মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁরা কারাগারে ছিলেন।