প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ক্যাম্পাসভিত্তিক একটি সংগঠন।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ নামের এই সংগঠন ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে গতকাল রোববার উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে ধর্মঘটের এ ঘোষণা দেয়। এর আগে ডাকসু ভবনের সামনে জমায়েত হয়ে তাঁরা ক্যাম্পাসে মিছিল করে উপাচার্য কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা উপাচার্য কার্যালয়ের সামনের ফটকে তালাও ঝুলিয়ে দেন।অধিকার মঞ্চের সঙ্গে জড়িত একজন শিক্ষার্থী জানান, দুপুরে এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে পরে কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে তাঁরা ১২ জুলাই ডাকসুর নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন।