১৯ ডিসেম্বর আন্তর্জাতিক স্কাই ম্যারাথন
বাংলাদেশে প্রথমবারের মতো আগামী ১৯ ডিসেম্বর বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দেশের আটটি বিভাগ ছাড়াও ঢাকায় স্কুলপড়ুয়া ছেলেমেয়ে ও করপোরেট কর্মকর্তাদের জন্য এবং বরগুনার আমতলীতে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
দেশের অ্যাডভেঞ্চার আয়োজনকারী প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এবং ‘আ ফর অ্যাডভেঞ্চার’ এই স্কাই ম্যারাথনের উদ্যোগ নিয়েছে। পুরো ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে টপ অব দ্য ওয়ার্ল্ড।
এ উপলক্ষে ডেইলি স্টার সেন্টারে গতকাল মঙ্গলবার মিট দ্য প্রেসের আয়োজন করে স্কাই ম্যারাথন। এতে একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান আমাদের গ্রামের টিম লিডার রিচার্ড আর লাভ, আমাদের গ্রামের নির্বাহী পরিচালক রেজা সেলিম, সেভেন সামিট সম্পন্নকারী নেপালের মেয়ে সুস্মিতা মাস্কে, টইটম্বুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক নওসেবা সাবিহ কবিতা, এভারেস্ট একাডেমির সিইও রাফাহ উদ্দীন সিরাজী, এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম, ‘আ ফর অ্যাডভেঞ্চার’-এর পরিচালক সৈয়দ নাজমুস সাকিব ও পশ্চিমবঙ্গের পর্বতারোহী মলয় মুখার্জি। বিজ্ঞপ্তি।