১৯-দলীয় জোটে যাচ্ছে সাম্যবাদী দলের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) একাংশ বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে সাঈদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে এ ব্যাপারে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা নেতা-কর্মীরা দলের কেউ নন। তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে সাঈদ আহমেদ বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে দিলীপ বড়ুয়া মহাজোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। প্রথম থেকেই দলের নেতা-কর্মীরা এর বিরোধিতা করে আসছেন। এখন দিলীপ বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করে তাঁরা ১৯-দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।