১৯ দলের বিক্ষোভ সমাবেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও সারা দেশে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে ওই সমাবেশ করা হবে। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হত্যা, গুম ও রিমান্ডের নামে নেতা-কর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় ১৯ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশকে সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ১৯ দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।