১৯ দিনেও বাড়ি ফেরেনি শিশুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান (৮) প্রথম শ্রেণীর ছাত্র। বাড়ির পাশে বিদ্যালয়ে পড়তে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। ১৯ দিন ধরে সে নিখোঁজ। এ অবস্থায় ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন তার বাবা-মা।পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে। ১৯ জুন সকালে সে বাড়ির পাশে অগ্রগামী মডেল বিদ্যালয়ে পড়তে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও সে আর বাড়ি ফেরেনি।শিশুটির মা নাজমা বেগম প্রলাপ বকছেন আর বলছেন, ‘তোমরা আমার মেহেদীরে আইনে দাও।’ থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, এ ঘটনায় নাজমা বেগম গত ২৩ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।