প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষেরœস্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্র বলেছে, উপাচার্যের কার্যালয়ে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনরা। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, সময়স্বল্পতা এবং তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।