কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটের পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষায় এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৭৯ হাজার ২২ জন। একটি আসনের জন্য লড়বেন ৫৪ জন।আগামী ১৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চতুর্থ শিফটে পরীক্ষা হবে।১৯ নভেম্বর প্রথম শিফটে পরীক্ষা হবে না। দ্বিতীয় শিফটে ‘এ’ ইউনিটের (আল কোরআন, আল হাদিস এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) পরীক্ষা, তৃতীয় শিফটে ‘এইচ’ ইউনিটের (আইন ও মুসলিম বিধান এবং আল-ফিকাহ বিভাগ) ১ থেকে ৫৭০০ রোল এবং চতুর্থ শিফটে ‘এইচ’ ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা হবে।২০ নভেম্বর প্রথম শিফটে ‘জি’ ইউনিটের (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ) ১ থেকে ৫৭০০ রোল পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফটে ১১৪০১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা হবে। ২১ নভেম্বর প্রথম শিফটে ‘ডি’ ইউনিটের (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ) পরীক্ষা, দ্বিতীয় শিফটে ‘ই’ ইউনিটের (কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ) ১ থেকে ৫৭০০ রোল পর্যন্ত, তৃতীয় শিফটে ‘ই’ ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোল এবং চতুর্থ শিফটে ‘এফ’ ইউনিটের (গণিত এবং পরিসংখ্যান বিভাগ) পরীক্ষা হবে। ২৩ নভেম্বর প্রথম শিফটে ‘সি’ ইউনিটের (অর্থনীতি এবং রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ) ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফটে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফটে ১১৪০১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা হবে।২৪ নভেম্বর প্রথম শিফটে ‘বি’ ইউনিটের (ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আরবি সাহিত্য বিভাগ) ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফটে ৫৭০১ থেকে ১১৪০০, তৃতীয় শিফটে ১১৪০১ থেকে ১৭১০০ এবং চতুর্থ শিফটে ১৭১০১ থেকে অবশিষ্ট রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।পরীক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুটি ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূল কপি (ফেরতযোগ্য) অবশ্যই সঙ্গে আনতে হবে।