১৯ নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবার আসবে দিন, আলো আসবেই’—স্লোগান সামনে রেখে অনন্যা সাংস্কৃতিক একাডেিমর উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। সংগঠনটির ১৯ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই আয়োজন করা হয়।
উৎসবে ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদিন্ত বিপ্লবী কামাখ্যা প্রসাদ রায় চৌধুরীকেও সংবর্ধনা দেওয়া হয়। অনন্যা প্রবর্তিত ছড়াকার আবুল হাসেম হাসু সম্মাননাটি এবার এই বিপ্লবীর হাতে তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জের শিল্প-সংস্কৃতি-ক্রীড়া-রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় সম্মাননা পাওয়া নারীদের মধ্যে রয়েছেন: নাসিম আবেদীন, আয়েশা খাতুন, বেলোয়ারা বেগম, শামসুন নাহার বেগম, কমলা রানী দে, আনজুমান আরা আকসীর, শোভা চক্রবর্তী, মাসুদা সুলতানা, হাসিনা পারভীন, শাহানারা বেগম, প্রীতিকণা দাস, শিখা চক্রবর্তী, দীপা ইসলাম, নাসরিন সুলতানা, শারমীন বজল, রওশন আরা, ফাহমিদা আজাদ, মাহমুদা শরীফ ও সুরাইয়া আক্তার৷ তাঁদের শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মান জানানো হয়।
আলোচক ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, নিহত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা প্রমুখ।