১৯ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৯ জন নেতা-কর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম নজরুল ইসলাম এই আদেশ দেন। এ সময় তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করেন। মিরপুর থানার পুলিশ তিন দিনের রিমান্ড শেষে ওই ১৯ জনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়। আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।