প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল পরীক্ষায় নকল করার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি কেন্দ্র থেকে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ইসলামি শিক্ষা তৃতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানগড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। সেখানে একটি কক্ষের ১৯ জন পরীক্ষার্থীর কাছে বই পাওয়া গেলে ইউএনও তাৎক্ষণিকভাবে ওই ১৯ জনকে বহিষ্কার করেন।