প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনায় করা মামলায় আগামী ১৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন।
এদিকে এ মামলায় আত্মসমর্পণকারী বিমানের প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে দুই দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলায় গ্রেপ্তার অপর সাতজনকে দুই দফায় রিমান্ড শেষে এর আগে কারাগারে পাঠানো হয়।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখন সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে।