১৯ বছর পর মামলা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বিমান হত্যা মামলাটি ১৯ বছর পর গত বৃহস্পতিবার রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় খুলনা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মঈনুল হক এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালের ৩ জুন এক আদেশে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য চিঠি দেন। সে অনুযায়ী মামলাটির শুনানি শেষে আদালত প্রত্যাহারের আদেশ দিয়েছেন। ১৯৯২ সালের ২৫ মার্চ সন্ধ্যায় ঘাতক দালাল নির্মূল কমিটি ও ছাত্রশিবিরের সংঘর্ষে শিবিরের নেতা আমিনুল ইসলাম বিমান গুরুতর জখম ও পরে মৃত্যুবরণ করেন।