১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের বিজিবির জওয়ানরা একটি রোহিঙ্গা বহনকারী নৌকাসহ ১৯ জনকে আটকের পর ফেরত পাঠাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে দিবাগত রাত তিনটার দিকে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা বহনকারী নৌকাসহ ১২ পুরুষ, ৫ নারী ও ২ শিশু বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির জওয়ানরা তাদের আটক করেন। পরে রাত তিনটার দিকে একই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।