১৯ হাজার টন চিনি অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গুদামে এখনো ১৯ হাজার টন (প্রায় ৯৫ কোটি টাকার) চিনি অবিক্রীত রয়ে গেছে। এ অবস্থায়ই গতকাল শুক্রবার ২০১৩-১৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। বিকেলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
কারখানার মহাব্যবস্থাপক (কৃষি) আখতার জামিল জানান, চলতি মৌসুমে মিলের কৃষি খামারসহ মিল এলাকায় ২৮ হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। উৎপাদিত আখের পরিমাণ চার লাখ ৮৫ হাজার টনের মতো হবে। মিলে ১৫০ কর্মদিবসে দুই লাখ ২০ হাজার টন আখ মাড়াই করে ১৯ হাজার ৩৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মাহবুবর রহমান জানান, আগের চিনি বিক্রি না হওয়ায় কারখানা চরম অর্থ সংকটে আছে। আখ কেনা বাবদ চাষিদের প্রতিদিন ৪০ লাখ টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়বে।