১৯টি গাছ কেটে কেনা হবে ফ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উচ্চবিদ্যালয়ের ছয়টি গাছ গত বুধবার কেটে ফেলা হয়েছে। উন্নয়নের কথা বলে পরিচালনা কমিটি বিদ্যালয়ের ১৯টি গাছ কয়েক দিন আগে বিক্রি করে দেয়। ওই দিন ক্রেতা ছয়টি গাছ কাটেন। গাছ কাটার প্রতিবাদে এলাকাবাসী একই দিন মিছিল করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটি তাহিরপুর উপজেলার পৈলনপুর গ্রামের রবি মিস্ত্রির কাছে ১৮টি কাঁঠাল ও একটি কৃষ্ণচূড়াগাছ বিক্রি করেন। বুধবার বিদ্যালয় বন্ধের দিন রবীন্দ্র লোকজন নিয়ে পাঁচটি কাঁঠাল ও একটি কৃষ্ণচূড়া গাছ কাটেন। বিকেলে বিদ্যালয়ে এসে এলাকাবাসী ছয়টি গাছ কাটা দেখতে পায়। পরে তারা এই গাছ কাটার প্রতিবাদে ও বাকি গাছগুলো রক্ষার দাবিতে বাদাঘাট বাজারে মিছিল করে। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের ফ্যান কেনার জন্য গাছ কাটা হচ্ছে। তাছাড়া গাছগুলো নষ্ট হয়ে লাকড়ি হয়ে যাচ্ছিল। পরিচালনা কমিটির সিদ্ধান্তেই এ গাছ কাটা হচ্ছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৪০ বছর বয়সী নষ্ট গাছগুলো কাটা হয়েছে। বাকিগুলো কাটা হবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি জানেন। গাছ ক্রেতা রবীন্দ্র মিস্ত্রি জানান, তিনি কয়েক দিন আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছ থেকে ৩০ হাজার টাকায় ২০টি কাঁঠালগাছ কিনেছেন। মঙ্গল ও বুধবার তিনি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে পাঁচটি কাঁঠাল গাছ কাটেন।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, এলাকাবাসী তাঁকে ফোনে গাছ কাটার বিষয়টি জানিয়েছেন। তিনি এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।