১৯তম অধিবেশন ১২ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার অধিবেশন আহ্বান করেছেন।
সর্বশেষ ১৮তম অধিবেশন (বাজেট অধিবেশন) গত ৩ জুন শুরু হয়ে ১৬ জুলাই শেষ হয়েছিল। দীর্ঘ অনুপস্থিতির পর প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকেরা ওই অধিবেশনে যোগ দিয়েছিল। তবে অধিবেশনের শেষ দিন বিএনপি সংসদে যোগ দেয়নি। চলতি সংসদের ১৮টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৯৪টি। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিল ৭৫ কার্যদিবস।
বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধান অনুযায়ী এই সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।