১৯৫ পাক যুদ্ধাপরাধীর বিচার করুন, আমরা সাহায্য করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ফিরিয়ে এনে বিচার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি করা হলে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। গতকাল শুক্রবার বিকেলে মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে দলের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ টি এম আজহার এ কথা বলেন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা বিচারের সম্মুখীন হয়েছেন।এ টি এম আজহার বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমান ১৯৫ জন যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে গেছেন। তাঁদের ফিরিয়ে এনে বিচার করুন। আমরা বিচারে সহযোগিতা করব।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক তো দূরের কথা, সি এম এম কোর্টের মতো আচরণও করতে পারছে না। যে আদালত মামলার আগেই আসামিকে শোন অ্যারেস্ট করে, সে আদালতে আর যাই হোক ন্যায়বিচার পাওয়া যাবে না।’ এ টি এম আজহার সরকারকে উদ্দেশ করে বলেন, ‘শিবির শিক্ষাঙ্গনে ছাত্রদের চরিত্র গঠনে ভূমিকা পালন করছে। সেই ভালো ছেলেদের সন্ত্রাসী বানাবেন না, তাতে ভালো ছেলেরা সন্ত্রাসে উৎসাহী হবে। আর ভালো ছেলেরা সন্ত্রাসী হলে তা কারও জন্যই শুভ হবে না।’ এ জামায়াত নেতা আরও দাবি করেন, জঙ্গিবাদের উত্থান হয় আওয়ামী লীগের সময়, আর তা দমন করা হয় চারদলীয় জোট সরকারের আমলে।সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।