১৯৫ পাকিস্তানি সেনার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল রোববার বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা পাকিস্তানের ১৯৫ পাকিস্তানি সেনার ব্যাপারে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সরকারের নির্দেশনা পেলে আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করা হবে।

আবদুল হান্নান খান বলেন, ১৯৫ পাকিস্তানি সেনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে আইনে কোনো বাধা নেই। তাদের বিচার করতেও কোনো বাধা নেই। তবে এটি আন্তরাষ্ট্রীয় বিষয় হওয়ায় সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। গতকাল সংস্থার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি এসব সৈন্যকে যুদ্ধের পর আটক করা হয়েছিল।