১৯৫ পাকিস্তানিকে বিচারের মুখোমুখি করার রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা-সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। বিষয়টি উপস্থাপিত হয়নি মর্মে গতকাল বুধবার বিচারপতি মো. ইমান আলীর একক বেঞ্চ এ আদেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। এতে এ নিয়ে নতুন করে রিট করার কোনো অবকাশ নেই।জানা গেছে, ১৯৫ জন পাকিস্তানিকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে রিট আবেদনটি করেন। এ নিয়ে গত বছরের ২ নভেম্বর বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক রিটটি খারিজ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান রুল জারি করেন। এরপর রিট আবেদনটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। এর আগে একই বিষয়ে করা রিট আবেদন খারিজ হয়।