১৯৭১ নিয়ে বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার মার্শাল এম এম সিং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় আকাশপথে যুদ্ধ নিয়ে স্মৃতিচারণা করে বক্তৃতা দিয়েছেন। মেজর জেনারেল কে এস বাজওয়া স্মারক বক্তৃতায় তিনি যুদ্ধদিনের স্মৃতিচারণা করেন। বক্তৃতার মূল বিষয় ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আকাশপথের সমর। এম এম সিং বলেন, ১৯৭১ সালে আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমানবাহিনী যে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল তা ভবিষ্যতে কোনো যুদ্ধে দেখানো সম্ভব হবে না। তিনি বলেন, ওই যুদ্ধে কেবল জঙ্গিবিমানই মুখ্য ছিল না। হেলিকপ্টারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া এক্সপ্রেস