১৯৯২ ব্যাচের পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলজীবন পেরিয়ে আসার ২৫ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধা শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা পুনর্মিলনী করেছেন। এই উপলক্ষে গতকাল শুক্রবার জেলা শহরে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। গাইবান্ধা পৌরসভার মেয়র মাসুদ জাহাঙ্গীর কবীর এর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।