২, ৮ ও ৯ এপ্রিল হরতাল দিতে পারে ১৮-দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে ৮ ও ৯ এপ্রিল টানা হরতাল দেওয়া হতে পারে। এ ছাড়া ২ এপ্রিল হরতাল দেওয়ার কথা ভাবছে দলটি। এ ছাড়া ১৫ এপ্রিল ঢাকায় একটি বড় ধরনের সমাবেশ বা মহাসমাবেশ করার পরিকল্পনাও আছে।৩১ মার্চ নতুন এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এসব কর্মসূচি দেওয়ার ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। সবকিছু চূড়ান্ত করে পরে কর্মসূচি ঘোষণা করা হবে।বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা সফর চূড়ান্ত করা হয়েছে। তিনি কাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাবেন। সেখানে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। আগামী ২ ও ৩ এপ্রিল যাবেন সাতক্ষীরায়। পরে খালেদা জিয়া হেফাজতে ইসলামের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হেফাজতের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চে ১৮ দলের নৈতিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে সূত্র জানায়।