২ অক্টোবর থেকে ট্রেনের অগ্রিম টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট আগামী ২ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।
গতকাল মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। তিনি বলেন, টিকিট কালোবাজারি বন্ধে কমলাপুর স্টেশনের চারদিকে এক কিলোমিটার পর্যন্ত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে।
মন্ত্রী বলেন, অগ্রিম টিকিট বিক্রি হবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রথম দিন অর্থাৎ ২ অক্টোবর বিক্রি করা হবে ১১ অক্টোবর যাত্রার টিকিট। ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ১২ থেকে ১৫ অক্টোবর যাত্রার টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে।
নির্দিষ্ট দিনের অগ্রিম টিকিট সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া যাবে।