২ অক্টোবর থেকে ট্রেনের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
ট্রেন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২ অক্টোবর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হবে। ওই দিন থেকে ৬ অক্টোবর পর্যন্ত টিকিট দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, প্রথম দিন ১১ অক্টোবরের টিকিট দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দেওয়া হবে ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরের টিকিট। রেলওয়ের কর্মকর্তারা জানান, ১৬ অক্টোবর ঈদ হবে ধরে নিয়ে তাঁরা এই অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করেছেন।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (জিআরএম) সরকার সাহাদাত আলী জানান, প্রাথমিকভাবে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হলেও চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেন চালু হবে। তবে ওই তারিখগুলো  পরে জানানো হবে।