২ আগস্ট বীরাঙ্গনাদের তালিকা আদালতে দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পর্যন্ত সরকার ৮০ জন বীরাঙ্গনাকে খুঁজে পেয়েছে। তাঁদের শনাক্তকরণের কার্যক্রম চলছে। আগামী ২ আগস্ট বীরাঙ্গনাদের একটি তালিকা আদালতে দাখিল করবে সরকার।

আজ বৃহস্পতিবার এক শুনানিতে সরকার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আজ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বীরাঙ্গনাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং সালেহা ইসহাক বালিকা বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি একটি রিট পিটিশন দায়ের করেন। সংগঠন দু’টির পক্ষ থেকে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। আজ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।
রিটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।