২ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মাহতাবউদ্দিনকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাইফুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আরেক আসামি সাইফুরের মা কারারক্ষী রহিমা খাতুনকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, সাইফুর ও তাঁর মা রহিমাকে রোববার গভীর রাতে ময়মনসিংহ সদরের কাগদহরঘণ্টি গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল সোমবার রহিমা খাতুনকে কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আর প্রধান আসামি সাইফুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মাহতাবউদ্দিনের ওপর হামলার কথা স্বীকার করলেও হামলার কারণ সম্পর্কে মুখ খুলছেন না।এদিকে হামলায় গুরুতর আহত মাহতাবউদ্দিনকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মাহতাবউদ্দিনকে গত রোববার দুপুরে কুপিয়ে জখম করেন সাইফুর। ঘটনার সময় উপস্থিত ছিলেন একই কারাগারে কর্মরত নারী কারারক্ষী রহিমা।