২ কেন্দ্রে ৪ ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে দুটি কেন্দ্রে আজ মাত্র ৪ ভোট পড়েছে। উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী ভোট কেন্দ্রে ১ ভোট ও কাউলিয়া পীর হাবীব উল্লাহ ভোট কেন্দ্রে ৩ ভোট পড়ে। এই দুই কেন্দ্রে মহিলা ভোটার ৭ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মাত্র চার ভোট পড়েছে। জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশে এই ইউনিয়নের আশপাশের এলাকায় মহিলা ভোটাররা ভোট দিতে যাননি।

নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, একাধিকবার তাদের ভোট প্রয়োগ করার বিষয়ে অবহিত করা হয়েছে। নারীরা পর্দার মধ্যে থেকেই ভোট দিতে পারেন—এমনি প্রচারণাও চালানো হয়েছিল।