২ কোটি শিশুকে ভিটামিন 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুকে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে সক্রিয় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করতে চাই।’