২ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার নিষিদ্ধ কারেন্ট জাল তৈরির দুটি কারখানায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দুপুরে অভিযান চালান। এ সময় উপজেলার ফিরিঙ্গি বাজারের সততা ফিশিং নেট ও আশা ফাইবার কারখানা থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল তৈরি ও মজুত রাখার অপরাধে কারখানা দুটির ব্যবস্থাপক যথাক্রমে বোরহান ও মো. আলামিনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান চলাকালে র্যাব-১১ একটি দলও উপস্থিত ছিল।