২ ঘণ্টা বিলম্বে হজ ফ্লাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইটটি গতকাল বুধবার দুই ঘণ্টা দেরিতে বাংলাদেশে পৌঁছেছে।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের অতিরিক্ত চাপে নিরাপত্তা তল্লাশিতে সময় লাগার কারণে দেরি হয় বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ২০১২) সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটটি রাত সাড়ে আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।