২ জানুয়ারি অনশন করবে আইনজীবী সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আগামী ২ জানুয়ারি অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এক জরুরি সভায় সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ওই সভা হয়। সমিতির নেতৃত্বে আছেন বিরোধী দলের সমর্থক আইনজীবীরা।
মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্টের পবিত্রতা ও আইনের শাসন রক্ষায় আপস করা হবে না। সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষায় আগামী ২ জানুয়ারি অনশন কর্মসূচি পালন করা হবে।
সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। দলমত-নির্বিশেষে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সমিতি।