২ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই বিনা মূল্যের সব পাঠ্যবই ছাপিয়ে মাঠপর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষ শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলে বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার বছরের শুরুর দিন ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক দিবস পালন করে বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই বিনা মূল্যের সব পাঠ্যপুস্তক ছাপিয়ে মাঠপর্যায়ে পৌঁছানো সম্ভব হবে।
এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৪ কোটির বেশি বিনা মূল্যের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ কোটি।