২ বছরে সরকারি ভবনগুলোয় সৌরবিদ্যুৎ: গণপূর্তমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন।ফাইল ছবি
মোশাররফ হোসেন।ফাইল ছবি

আগামী ২ বছরের মধ্যে দেশের সব সরকারি ভবনে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত এক কর্মশালায় মন্ত্রী এ ঘোষণা দেন।

কর্মশালায় বলা হয়, সব সরকারি ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। সরকারের পরিকল্পনা হচ্ছে, ২০২০ সালের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। বর্তমানে ৪১১ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য অংশ থেকে উৎপাদিত হচ্ছে।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মউনদ্দিন আবদুল্লাহ এবং দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।