২ বাংলাদেশিকে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের হক মিয়া (১৬) ও শান্তিপুর গ্রামের আলী হোসেনকে (১৫) গত মঙ্গলবার রাতে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ। বিজিবির সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, ‘আটকের পরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দুজনকে হস্তান্তর করে বিএসএফ।’