২ ভোটে জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন এক প্রার্থী। ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ওই প্রার্থীর নাম মহসিন খান পাঠান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লিয়াকত আলী। গত শনিবার অনুষ্ঠিত চন্ডীপাশা ইউপি নির্বাচনে মহসিন খান পাঠান পান ৭৪৪ ভোট। লিয়াকত আলী পান ৭৪২ ভোট। দুই ভোটের ব্যবধান দেখে লিয়াকত আলী আবার গণনার দাবি তোলেন। তবে দ্বিতীয়বারেও একই ফল দেখা যায়।