২ মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার ৪৫ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট গাড়ি আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাস সড়কের পুনিয়াউট এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসির মিয়া (২৮) ও রিপন মিয়াকে (২৭) ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।