২ মার্চ ঢা.বিতে পতাকা উত্তোলন দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন-সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজের উদ্যোগে কলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, যা মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল।