২ শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় গতকাল সোমবার দুপুরে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। তারা হলো শশই গ্রামের কাউচান দাসের মেয়ে সুপর্ণা দাস (৬) এবং ফকির চন্দ্র দাসের মেয়ে মুক্তা দাস (৫)। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটগামী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শশই এলাকার একটি যাত্রীছাউনির ভেতর ডুকে পড়ে। এ সময় গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলেই ওই দুটি শিশু নিহত এবং বুধন্তি ইউপি সদস্য সফিক মিয়া আহত হন।